শেরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০২:২৯ পিএম
শেরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)- ২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন শেরপুর- ১  আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা । সভাপতিত্ব করেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। উদ্বোধনী পর্ব শেষে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় ঝিনাইগাতি উপজেলার চ্যাম্পিয়ন হাতিবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও নকলা উপজেলার চ্যাম্পিয়ন বাছুর আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে