চন্দনাইশে বিলুপ্তের মুখে এলডিপি

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০২:৩২ পিএম
চন্দনাইশে বিলুপ্তের মুখে এলডিপি

চট্টগ্রামের চন্দনাইশে কয়েক হাজার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এ নিয়ে চন্দনাইশের রাজনীতি অঙ্গনে নানা আলোড়ন সৃষ্ঠি হয়েছে। গত শুক্রবার বিকালে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের হাত ধরে চন্দনাইশ উপজেলার দুটি পৌরসভা (চন্দনাইশ-দোহাজারী)র এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে আনুষ্টানিকভাবে যোগদান করেন। এক সময় শহীদ জিয়ার হাত ধরে  বিএনপি রাজনীতিতে আসা আলহাজ্ব ডক্টর অব: কর্ণেল অলি আহমদ বীর বিক্রম ২০০৬ সালে লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি )নামের নতুন দল গঠন করেন। তখন বলা হলে চন্দনাইশের মাটি কর্ণেল অলির ঘাটি। বিধির বিধান ২৬সালে এসে অলি আহমদের গঠিত দল এলডিপি ভেঙ্গে যা্েচ্ছ। ইতিমধ্যে চন্দনাইশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ও আংশিক নির্বাচনি এলাকা সাতকানিয়া থেকে কয়েক হাজার এলডিপির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসময় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ যোগদানকারী এলডিপির নেতাকর্মীদেরকে ফুল দিয়ে বরণ করেন। যোগদানকারী নেতারা হলো উপজেলা এলডিপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো: আলী,পৌর এলডির সাধারণ সম্পাদক আখতার আলম,গণতান্ত্রি যুবদলে সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,কৃষক দলের সদস্য সচিব এনামুল হক এবং বিভিন্ন ওয়ার্ড  সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার নেতাকর্মীরা । চন্দনাইশ উপজেলার আরকান মহাসড়কের গাছবাড়িয়া মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে সাবেক উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজ্ঝুর আলম ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,চন্দনাইশ যুবদল আহ্বায়ক আজম খান,সদস্য সচিব শহিদুল ইসলামসহ বিএনপির  বিভিন্ন এলাকার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে