নারীর ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে: শাহজাহান

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ১৬ মে, ২০২৬, ০৩:১৫ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৩:১৫ পিএম
নারীর ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে: শাহজাহান

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকার ইতোমধ্যে “ফ্যামিলি কার্ড”চালু করেছে, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছে। নারীরা এখন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে গ্রামীণ নারীরাও আজ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। মহিলা দলের নেত্রী রেজিয়া সুলতানা তরফদারের সভাপতিত্বে অনুষ্টিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি এড.ফাতেমা ইয়াসমিন, মহিলা দলের সাধারন সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। মহিলা দলের নেত্রী সেলিনা আক্তারের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী  নুশরাত জাহান ইশা, ঝিনুক ঘোষাল, বিউটি কুরি, লায়লা আক্তার, আকলিমা আক্তার, আছমা আক্তার, আখি আক্তার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে