কলাপাড়ায়

এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

এফএনএস (কুয়াকাটা, ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৪:০৩ পিএম
এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে মামলাটি করা হয়েছে। উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে। কলাপাড়া থানার ওসি মো: নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। (নারী ও শিশু নির্যাতন মামলা নং ১৫)।

মামলায় বলা হয়েছে একই গ্রামের মোস্তাফিজ হাওলাদারের ছেলে মো: রাব্বি (৩০) শুক্রবার দিবাগত রাতে ঘরের সিঁদ কেটে প্রবেশ করে ওই তরুণী শিক্ষার্থীকে জোরপুর্বক ধর্ষণ চেষ্টা চালায়। সে ডাক চিৎকার করলে রাব্বি সটকে পড়েন। ভিকটিম ধানখালী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে