বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

ফুলবাড়ীতে বিএনপির সাবেক সভাপতি আর নেই

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৪:৩১ পিএম
ফুলবাড়ীতে বিএনপির সাবেক সভাপতি আর নেই

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিরহঙ্কার ব্যক্তিত্ব উপজেলা পরিষদরে সাবেক চেয়ারম্যান, আদর্শ জনপ্রতিনিধি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজির হোসেন (৭০) আর নেই।  তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১৬ মে ভোর রাতে ফুলবাড়ী কলেজ পাড়াস্থ নিজ বাসভবনে মারা যান। (ইন্না--রাজিউন)। মুত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তান, তিন কন্যা সন্তান, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহীসহ রাজনৈতিক অঙ্গনের নেতা কর্মীদের রেখে যান। এই আদর্শ ব্যক্তিত্বের মৃত্যুতে ফুলবাড়ী উপজেলার বিএনপিসহ জেলা বিএনপির নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। ফুলবাড়ী উপজেলার সচেতন মহলের মাঝেও আলহাজ্ব নজির হোসেন মৃত্যুতে শোকাহত পরিবেশ বিরাজ করে।

তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বিএনপির সঙ্গে নিবেদিপ্রাণ আলহাজ্ব নজির হোসেনের রাজনৈতিক নেতৃত্বের ভূয়সি প্রশংসা করা হয়। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের জান্নাত কামনা করা হয়।

শনিবার দপুর ২ টা ৩০ মিনিটে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাযা নামাজ শেষে এই আদর্শ মানুষটিকে ফুলবাড়ী কলেজ পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক আধ্যাপক শফিবুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক নেতা ওমর ফারুক, আবুবকর সিদ্দিক।

অন্যান্য মধ্যে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপাতি মাহাবুব মিয়া, মরহুমের জামাতা ও মুরহুমের একমাত্র পুত্র সন্তান তরুণ রাজনৈতিক আরিফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, আলহাজ্ব নজির হোসেন ভালো মানুষ ছিলেন, তার নেতৃত্বে দৃঢ়তা ছিল, তিনি জীবনযুদ্ধে দৃঢ়তা মানুষ ছিলেন, তার মতো এমন মানুষ হতে দীর্ঘ সময় লাগবে, তিনি জাতীয়তাবাদী আদর্শের অভিভাবক ছিলেন, তিনি জনগণের নেতা ছিলেন। আমরা একজন অভিবাবক হারালাম। বক্তারা এ সময় নজির হোসেনের রুহের মাগফেরাতে দোয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে