বাজিতপুরে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, জন দূর্ভোগ চরমে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৫:০৫ পিএম
বাজিতপুরে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, জন দূর্ভোগ চরমে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর শহরের পশ্চিম বসন্তপুর হাসপাতাল মোড় থেকে ডাক বাংলা রাবার কান্দি হইতে সরকারি হাসপাতাল পর্যন্ত রাস্তাটি বেহাল শতায় পড়ে রয়েছে। বিশেষ করে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে দু পাশে ড্রেনেজ ব্যবস্থা একেবারে নিম্ন প্রায় হওয়ার কারণে অল্প বৃষ্টি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। রাবার কান্দি মসজিদের দু দিকে ওয়াল থাকার কারণে এ সব অবস্থা হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। দূষিত পানির উপর দিয়ে এলাকা বাসীর চলাচল করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পৌর প্রশাসন কে এলাকাবাসী বললেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সর জমিনে গিয়ে দেখা যায়, সরারচর মঙ্গলবাড়িয়া বাজার থেকে হিলচিয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা খানা খন্দ হয়ে আছে। গত এক দশক আগে এ রাস্তাটি নির্মান করেন এলজিডি কর্তপক্ষ। সরারচর শিবনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একটু দূরে সরারচর রেলগেইট থেকে ভাগলপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটির অবস্থা নাজুক হয়ে পড়ে রয়েছে। অন্য দিগে মথুরাপুর বটতলা হতে মোরগ মহল পর্যন্ত রাস্তাটি একই অবস্থা রয়েছে। অটোরিক্স ও এম্বুলেন্স চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের ও জনগণের চরম ভোগান্তি এখন নিত্থদিনের উপায় হয়ে দাড়িয়েছে। উপজেলার পৌর শহর সহ বিভিন্ন ওয়ার্ডে কোথায় ২ কিলোমিটার, কোথায় ২.৫ কিলোমিটার, হিলচিয়া ৫ কিলোমিটার ও সরারচর মঙ্গলবাড়িয়া বাজার হতে হালিমপুর পর্যন্ত এই রাস্তাগুলো জরুরী ভাবে মেরামত করা দরকার বলে এলাকাবাসীর উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছেন। বাজিতপুর উপজেলা প্রকোশলী বনি আমিন বলেন এই সব রাস্তা সংস্কারের জন্য অনুমোদন পেয়েছেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে