রেজাউল সভাপতি সজিবিদ্দৌলা সম্পাদক ও ফিরোজ কোষাধক্ষ নির্বাচিত

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৫:৪৮ পিএম
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ১৬ মে শনিবার  অনুষ্ঠিত  হয়েছে। নির্বাচনে ভোটার কর্মি সমর্থকদের পদচারনায় মুখরিত ছিল তালা কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয প্রাঙ্গন।  নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে  এবারের নির্বাচনে উপজেলার প্রায় ৮০১ জন শিক্ষকের মধ্যে  ৭৪৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রযোগ করেন। তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন  সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন  কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন  খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির। সভাপতি পদে রেজাউল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে জগদীশ কুমার পেয়েছেন ৩৫০ ভোাট। সাধারন সম্পাদক পদে সজিবুদ্দৌলা ৪৫৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক। অপরদিকে জাহাঙ্গীর হোসেন ২৮৬ ভোট পেযেছেন। ও কোষাধক্ষ পদে ফিরোজ কবির ৪১৭ ভোট পেয়ে কোষাধক্ষ  নির্বাচিত হয়েছেন। অপরদিকে অজয় কুমার ৩১৭ ভোট পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে