ঝিনাইদহের শৈলকুপার কুশোবাড়িয়া গ্রাম থেকে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।শৈলকুপার লাঙ্গল বাঁধ ক্যাম্পের ইন চার্জ আনিসুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে কুশবাড়িয়া গ্রাম থেকে গাঁজা বিক্রি করার সময় দুপুরে একই গ্রামের মাদক ব্যবসায়ী মমিন মন্ডল ও সাইফুদ্দিন ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে লাঙ্গল বাদ ক্যাম্পের আইসি এসআই আনিসুজ্জামান জানান তারা দীর্ঘদিন এলাকায় নেশা জাতীয় দ্রব্য গাঁজা ব্যবসার সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রি করার সময় তাদেরকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ঝিনাইদহ কোটে সোপর্দ করা হয়েছে।