আগামী ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন উপলক্ষে কয়রা সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উন্নয়ন সংস্থা উত্তরণ ও ডরপের সহযোগীতায় এই বাজেট সভা অনুষ্টিত হয়। কয়রা সদর ইউরিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুচ্ছায়াদাত, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ সোহরব হোসেন, আবু হোরায়রা, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান কোহিনুর, সাংবাদিক ফরহাদ হোসেন, শাহানারা জামাল,মূর্শিদা খাতুন, উত্তরণের মেহেদী হাসান টিটু, ডরপের অপূর্প রায়, সুশিল সমাজের প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান, আয়ুব আলী, রাশিদা খাতুন, পারভীন আক্তার প্রমুখ। সভায় ইউনিয়ন উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা প্রনয়নে পরিষদের আয়-ব্যয়ের খাত তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন, সুপেয় পানি, সড়ক সংস্কার,জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বক্তারা। অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান।