কলমাকান্দায় ভার্চ্যুয়ালী ফ্যামিলি কার্ড শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৬:৪৫ পিএম
কলমাকান্দায় ভার্চ্যুয়ালী ফ্যামিলি কার্ড শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ১ নং ওয়াডে প্রথম ধাপে প্রায় সাড়ে আট'শ নারী ফ্যামিলি কার্ড ভার্চ্যুয়ালী শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই ভার্চুয়ালী শুভ উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার  ব্যারিস্টার কায়সার কামাল এমপি, ও ডাঃ আনোয়ারুল হক,এমপি নেত্রকোনা-২। উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, মানুষের অধিকার, মানবিক সহায়তা ও উন্নয়নের ধারাবাহিকতায় এ উদ্যোগ সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে শক্ত ভরসা হয়ে দাঁড়াবে- এই প্রত্যাশা রইলো।  শনিবার (১৬ই মে) বিকেল ৩ টায় কলমাকান্দা জেলা পরিষদ মাল্টি পারপাস অডিটরিয়াম হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কলমাকান্দার লেংঙ্গুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড পর্যায়ের উপকারভোগীদের মাঝে এ কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং এ কার্যক্রম।  উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির জেলা উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইলেক্টিক প্রিন্ট মিডিয়া ও উপকারভোগীরা।

আপনার জেলার সংবাদ পড়তে