সিলেটে

রহমানিয়া ওভারসীজের সুন্নিয়তের আলোকে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৮:০৪ পিএম
রহমানিয়া ওভারসীজের সুন্নিয়তের আলোকে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সঠিকভাবে ও সুন্নিয়তের আলোকে পালনের লক্ষ্যে সিলেটে রহমানিয়া ওভারসীজের উদ্যোগে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”শীর্ষক রহমানিয়া হজ্জ কাফেলা সুন্নিয়তে বরকতময় কাফেলার হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মে) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের তৃতীয় তলায় রহমানিয়া ওভারসীজের হলরুমে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী বলেন, হজ শুধু শারীরিক ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মহান মাধ্যম। সঠিক নিয়ম ও সুন্নিয়তের অনুসরণের মাধ্যমে হজ্জ পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানুষের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তন আসে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে হজের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আনজুমানে আল-ইসলাহ’র মহচসিব মাওলানা এ কে এম মনোয়ার আলী।

সোহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মো. আব্দুল আলিমের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ইউ কে ওলামা পরিষদ বিয়ানীবাজার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলডুপি ছাহেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, প্রিন্সিপাল মাওলনা আবুল কালাম, মাওলানা মো. আব্দুল মালিক, প্রিন্সিপাল মাও. মো. আতাউর রহমান, মো. মুজিবুর রহমান, মাওলানা ওসমান গনি মুজাহিদ, মাও. মো. আব্দুল কাইয়ুম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, লোকমান আহমদ, রাজাম্যানশন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, মাসুদ খান, সভপতি আব্দুল আজিজ লয়লু, গাগরা লিটলম্যাগ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান, রাজাম্যানশন ব্যবসায়ী সমিতির ধর্ম সম্পাদক মাও. হাবিবুর রহমান। কর্মশালায় হজযাত্রী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত, ইহরামের নিয়ম, তাওয়াফ-সায়ী, আরাফাত, মুযদালিফা ও মিনার করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি হাজীদের স্বাস্থ্য সচেতনতা, ভ্রমণ নির্দেশনা ও সৌদি আরবের আইন-কানুন সম্পর্কেও আলোচনা করা হয়। বক্তারা বলেন, হজ্জ শুধু একটি সফর নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহাসুযোগ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে