ফকিরহাটে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৮:৫৮ পিএম
ফকিরহাটে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পুরাতন ডাকবাংলো ভবনে উপজেলা শাখার উদ্যোগে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সংসদ অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এবং খুলনা মহানগরীর পেশাজীবি শিক্ষক ওয়ার্ড সভাপতি মাওলানা হুসাইন বিন আমজাদ। শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক।  ফকিরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবির পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম।

আপনার জেলার সংবাদ পড়তে