খাল খনন কর্মসূচি ছিলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন একটি বিপ্লব প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার বিকালে (১৬ মে) তিনি সদর উপজেলার কুশাখালী এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন গ্রামের ১১ শত ৮০ পরিবারের মাঝে ফ্যামিলী কার্ড বিতরণকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত প্রধানঅতিথি হিসেবে এ সব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুমখুনের শিকার হয়েছে। আমারা নির্যাতিত হয়েছি। জেল খেতেছি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন জাগরণ স্মৃষ্টি হয়েছে। আমারা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি। তিন মাসের মাথায় জেলার কুশাখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করেছি। তিনি আরও বলেন ৯ টি উপজেলা নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলা উপহার দেয়েছেন প্রধানামন্ত্রী। দীর্ঘ দিনের চন্দ্রগঞ্জবাসীর দাবী যার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছিলো তা বিএনপি সরকার ক্ষমতায় এসে তিন মাসের মাথায় বাস্তবায়ন করেছে। চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, লক্ষ্ণীপুরের মানুষের দাবী রয়েছে উন্নয়ন বঞ্চনা কাটিয়ে লক্ষ্ণীপুরকে একটি আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ জেলায় রূপান্তরের তিনি লক্ষ্ণীপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার ঘোষণাও দাবী জানিয়েছেন। চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এ্যানি বলেন,
গত ১৭ বছর লক্ষ্ণীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছে। রাস্তাঘাট, জলাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা-সবখানেই আমরা পিছিয়ে ছিলাম। এখন সেই অবস্থা থেকে বের হয়ে উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার।” তিনি আরও বলেন, “আমরা চাই না আর কেউ উন্নয়ন থেকে বঞ্চিত থাকুক। ইউনিয়নভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য লক্ষ্ণীপুর ২ আসনের এমপি আবুল খায়ের ভুইয়া,লক্ষ্ণীপুর ১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু। সঞ্চালনায় ছিলেন সমাজ কল্যান অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের জেলা সভাপতি এডভোকেট হাফিজুর রহমান,চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক,বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।