মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনা কে কোন্দ্র করে সংঘবদ্ধ হামলায় ৩ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আপন ছোট ভাই এর বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে তিনটায় ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ লিটন মিয়া তার ছোট মেয়ে সুমাইয়া আক্তার ও লিটনের নাতি ফরহাদ।
আহত লিটন জানান, আমার নাতি ফরহাদ ৩'শ টাকা ধার নিয়ে দিচ্ছে না অভিযোগ করে ফেরদাউশ ও ফারুক মারধর শুরু করে।আমি এগিয়ে তাকে বলি আমার নাতি আর তোর নাতি একই মারধর করছিস কেন। এ কথা বলায় তারা আমার উপর হামলা চালায় এক পর্যায়ে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও লাথি কিল গুসি দিতে থাকে আমাদের বাচাতে আমার মেয়ে এগিয়ে তারা দেশিও অস্ত্র দিয়ে বেধুরুম মারধর করে। আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত লিটন মিয়ার স্ত্রী রোশনারা বেগম ও বড় মেয়ে ফাতেমা বেগম জানায়, আমার আপন চাচা ফারুক এর সাথে বাড়ির সংক্রান্ত বিষয়ের জের ধরে এর আগেও মারধরের শিকার হয়েছি। তার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মারধর করে। আমার বাবা ও বোন কে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুষ্ঠু বিচারের দাবিতে থানায় মামলা করবো। এবিষয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ ফাহিম তাসিম জানান, সন্ধান তিনজন রুগি হাসপাতালে আসে এর মধ্যে দুই জন কে প্রাথমিক চিকিৎসা ভর্তি রাখা হয়েছে। এক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের মোঠফোন বন্ধ পাওয়ায় তাদের মতামত পাওয়া যায়নি এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী জানান এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।