বাঘায় রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:৩১ এএম
বাঘায় রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

রাজশাহীর বাঘায় রাতের আঁধারে জহুরুল ইসলাম নামের এক কৃষকের ফসলের খেত নষ্ট করে দেওয়া হয়েছে। শনিবার (১৬) রাতে কে বা কারা উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাড়া মাঠে দেড় বিঘা পাট ও ১২ কাঠা বেগুন খেত নষ্ট করে দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে জহুরুল ইসলাম মাঠে দেড় বিঘা জমিতে পাট ও ১২ কাঠা জমিতে বেগুন রোপন করেন। এ জমির ফসল কেটে নষ্ট করা হয়েছে।

এ বিষয়ে কৃষক জহুরুল ইসলাম বলেন, আমার মামার সাথে জমি নিয়ে ঝামেলা চলছে। ধারণা করা হচ্ছে রাতে তারাই খেতের ফসল নষ্ট করেছে। ঋণ নিয়ে আবাদ করেছি। ফসল নষ্ট করায় অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাকে জানিয়েছেন। আমি মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত খেত দেখেছি। পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ফসলের ক্ষতির ঘটনাটি জানার পর মাঠ পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে