ভালুকায় উচ্ছেদ অভিযানে বাধা, মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:৩৪ এএম
ভালুকায় উচ্ছেদ অভিযানে বাধা, মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে রাত ৮টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযান বাধা দেয়। এতে প্রসাশন ও ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে কাঠ ও টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পরে যাত্রী সাধারন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সিডস্টোর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে আসেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এসময় ব্যবসায়ীরা তাদেরকে পুর্ণবাসন করে উচ্ছেদ অভিযান চালাতে বলে বাধা দেয়। এতে নিয়ে প্রসাশন ও ও ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা মহাসড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পরে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। প্রায় এক ঘন্টার সড়ক অবরোধ ছিল। আনন্দোলন কারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে