খুলনা নগরীতে 'আব্দুল্লাহ রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে দোয়া

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০২:২৩ পিএম
খুলনা নগরীতে 'আব্দুল্লাহ রেস্তোরাঁর  উদ্বোধন উপলক্ষে দোয়া

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়স্থ পূর্ব পাশে 'আব্দুল্লাহ রেস্তোরাঁ'র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব (১৬ মে) ডাকবাংলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।  দোয়া পরিচালনা করেন ডাকবাংলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. ফরিদ আহমেদ। পরে ফিতা কেটে আব্দুল্লাহ রেস্তোরাঁ'র উদ্বোধন করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত থেকে দোয়া-মোনাজাতে অংশ নেন রেস্তোরাঁ'র স্বত্বাধিকারী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসীর আহমেদ,  খুলনা বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. মো. তোফাজ্জেল হোসেন, ডা. লাইলাতুজ জোহা মিথুন, কৃষিবিদ প্রভাষক মো. তৌফিকুল ইসলাম সোহেল, মিসেস পারভিনা ইসলাম, মিসেস শাপলা ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠানে হালালভাবে এ হোটেল ব্যবসা পরিচালনার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে