বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, ইন্টেরিম এপি ম্যানেজার এন্টিনা দাস। সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী।