হবিগঞ্জের মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে র্যাব-৯। রোববার র্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান -র্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জ একটি আভিযানিক দল শনিবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের একটি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার চা-বাগান এলাকার সাজন মোদি (২৮) রিমন কালিন্দী (২১) সুজন কালিন্দী (২৪)কে গ্রেফতার করেন। সময় তাদের কাছে রক্ষিত দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আলামতসহ আটক ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।