শিশুশ্রম, বাল্য বিবাহ ও ঝরেপড়া শিশু মুক্ত ইউনিয়ন গঠনে সভা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৪:৩১ পিএম
শিশুশ্রম, বাল্য বিবাহ ও ঝরেপড়া শিশু মুক্ত ইউনিয়ন গঠনে সভা

খুলনার পাইকগাছায় কপিলমুনি শিশুশ্রম, বাল্য বিবাহ ঝরেপড়া শিশু মুক্ত ইউনিয়ন গঠনের লক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জয় দাশ ও প্রকাশ দাশের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী।বক্তব্য রাখেন সংস্থার স্পন্সর অফিসার দিপ্পাল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শিল্পী রাশ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাবেদ ইকবাল, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু প্রমূখ। এ সময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউজ্জামান, ইউপি সদস্য বদরুল আলম, আলাউদ্দিন গাজী, রবীন্দ্রনাথ অধিকারী, শেখ রবিউল ইসলাম, আলাউদ্দিন গাজী(২), সখিনা বিবি, রাজিয়া সুলতানা ও কাকলি বিশ্বাস, সাংবাদিক তপন কুমার পাল, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন স্পন্সর অফিসার দিপ্পাল বিশ্বাস। বক্তারা শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশুদের সংখ্যা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে