কপিলমুনি ইউপি প্রাক বাজেট সভা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৪:৩২ পিএম
কপিলমুনি ইউপি প্রাক বাজেট সভা

খুলনার পাইকগাছায় ২নং কপিলমুনি ইউনিয়ন প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৭মে) সকাল ১০টায় ডরফ আয়োজনে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ ইউনুছ আলী। ডরফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ রাসেল হোসেন এ সঞ্চালনায় প্রাক বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাবেদ ইকবাল, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, সুশীল সমাজের প্রতিনিধি প্রীতীশ মন্ডল, সুফিয়া ও শঙ্করী দাশ প্রমূখ। এ সময় ইউপি সদস্য, সাংবাদিক তপন কুমার পাল, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন। উক্ত সভায় ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন।এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা এবং উন্মুক্ত বাজেট সভা পরিকল্পনার প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতামত বিশ্লেষন করা হয়। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে কিভাবে এ অঞ্চলের প্রধান খাবার পানি সমস্যা সমাধানের আলোকপাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে