পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ ভেসে এসেছে। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখে নৌ-পুলিশকে খবর দেয়।
জানা গেছে, দুপুরে জোয়ারে ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন রাবনাবাদ নদী তীরে এসে আটকে গেছে । পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, তিনি মাত্র আপনাদের মাধ্যমে আমরা খবর পেলাম। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।