বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৫:১৫ পিএম
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। 

পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না।

এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করা হয়।

সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এ রিট আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট উল্লেখযোগ্য।

আপনার জেলার সংবাদ পড়তে