চাঁদপুরে দলীয় সাংগঠনিক মিটিংয়ে

সংসদ সদস্যের বাড়ির রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে গেলেন প্রধানমন্ত্রী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৫:২৬ পিএম
সংসদ সদস্যের বাড়ির রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে গেলেন প্রধানমন্ত্রী

২০২৬ সালের ১৬ মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরে সফর করেন। সে সময় খাল পুনঃ খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।সফরের শেষ কর্মসূচি ছিলো চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভা। 

শনিবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউস থেকে শহরের ভিতর এ প্রোগ্রামে রওনা হন প্রধানমন্ত্রী। প্রাচীন চাঁদপুর শহরের সরু পথে প্রধানমন্ত্রীকে বহনকারী 'সবার আগে বাংলাদেশ' লাল-সবুজ রঙের বাসটিসটি তাঁর গাড়ির বহরটি চাঁদপুর ক্লাবের দিকে যাবার সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দৃষ্টিনন্দন বাড়ির ভিতরের রাস্তাটি ব্যবহার করা হয়। যা ছিল চাঁদপুর শহরের ব্যতিক্রম ও আলোচিত চাঞ্চল্যকর খবর। 

 এ সময় স্টেডিয়াম, নতুন বাজার মোড়, বেগম মসজিদের সামন, প্রেসক্লাব সড়ক  রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান। তবে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্যের বাড়ির ভিতরের রাস্তা ব্যবহার করে দলীয় প্রোগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়া এবং একই পথে ফেরার আলোচনা ছিলো মানুষের মুখে মুখে। এই সুযোগে প্রধানমন্ত্রী চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির ব্যাপক সৌন্দর্যের বাড়িটিও দেখে গেলেন।

আপনার জেলার সংবাদ পড়তে