কুড়িগ্রামে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৫:৩১ পিএম
কুড়িগ্রামে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

কুড়িগ্রামে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে ভূমিসেবা মেলার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জানা যায়, তিনদিনব্যাপী এ মেলাকে ঘিরে র‌্যালি, আলোচনা সভা, ভূমি অফিসসমূহে সেবামূলক স্টল স্থাপন, শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন রাখা হয়েছে। ভূমিসেবা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে