র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: হৃদয় আহমেদ (২৪)’কে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ১৪ মে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকা থেকে ১। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মামলা নং- ১৬, তারিখ- ১৭/০৩/২০১৯ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০৬ মাসের কারাদন্ড ও ১,০০০/- (এক হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মামলা নং- ১৫, তারিখ- ১৭/০১/২০২০ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- (এক হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: হৃদয় আহমেদ (২৪), পিতা- মৃত মমিন মিয়া, সাং-মাইজপাড়া (দিঘীরপাড়), থানা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মো: হৃদয় আহমেদ (২৪) হত্যা ও মাদক মামলাসহ আরো প্রায় ০৪ (চারটি) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।