সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৮:৪৪ পিএম
সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ জাবেদ (৩৩) ও জাফর ইকবাল প্রকাশ সুজন (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, মাদক ক্রয়-বিক্রয়ের হিসাব সংবলিত একটি খাতা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার জানান, মাদক, দেশীয় অস্ত্র, হিসাবের খাতা ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে