ঝিনাইদহে মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে যুবকের মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৮ মে, ২০২৬, ১১:৪৩ এএম | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ১১:৪৩ এএম
ঝিনাইদহে মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে যুবকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে স্ট্রোক করে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলার বজরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্বজনরা জানায়, সকালে মাহাবুল মোটর সাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ কোর্টের উদ্দেশে রওনা হন। পথে বজরাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নিহত মাহাবুল হোসেন উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে