চাঁদপুরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান ও কৃষি যন্ত্র বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০২:৩৫ পিএম
চাঁদপুরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান ও কৃষি যন্ত্র বিতরণ

সোমবার ১৮ মে সকালে 'কৃষিই সমৃদ্ধি' স্লোগানে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে এ কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, এখানে ১০টি ধান কাটার মেশিন ও ৬টি স্প্রে মেশিন দেয়া হবে। এরপূর্বে যারা প্রশিক্ষণ পেয়েছেন মূলত তাদের মধ্যেই দল গঠন করে এই কৃষি উপকরণগুলো দেয়া হলো। আমরা চাই, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যাতে আপনারা কোনভাবে থমকে না যান। সদরের ইউএনও এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার  প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ সহকারী কর্মকর্তা আ. খালেক।

আপনার জেলার সংবাদ পড়তে