ইসলমিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিক,কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারলিপি প্রদান করা হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চাটমোহরের উদ্যোগে গতকাল সোমবার সকালে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বৃহৎ প্রকল্প। ১৯৯৩ সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পে নিয়োজিত ব্যক্তিরা স্বল্প ভাতা নিয়ে অনিশ্চিত ভবিষ্যের কথা চিন্তা করেও দায়িত্ব পালন করছেন। তারা শুধু পাট্যপুস্তকেই সীমাবদ্ধ নেই। সরকারি তহবিলে যাকাত প্রদানে উৎসাহিত করা,মাদক,বাল্যবিয়ে,সন্ত্রাস,দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি,সরকরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন,সরকারের বিভিন্ন বার্তা বিনা পারিশ্রমিকে সাধারণ মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন। অথচ তারা অবহেলিত। প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। পরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।