সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান তারা। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া। বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।