ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে সোমবার সকাল ১১ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মে, ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মহন হালদার, উপজেলা ভেটেনারী সার্জন মোঃ আবু সিদ্দিক হানিফ, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আব্দুস সবুর কাজল, আঃ ছালাম মোল্যা, মোস্তফা মাহমুদ ফানু ও হাফেজ নোমান মানসুর প্রমূখ। সভায় আসন্ন ঈদুর আযহায় বখাটেপনা রোধ, মাদক নিয়ন্ত্রন, বেপড়োয়া মোটরযান চলাচল বন্ধ ও উপজেলার বাজার ব্যাবস্থাপনা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ঈদুল আযহাকে সানে রেখে উপজেলা পদ্মা নদীর গোপালপুর-মৈনট ঘাটের যাত্রী নিরাপত্তা প্রদানের উপর সভায় বিশদ আলোচনা হয়।