দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে জামালপুরের মেলান্দহে স্মারকলিপি প্রদান করা হয়। ১৮ মে বেলা ১১টায় সাবেক সচিব একেএম ইহছানুল হকের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানের আগে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন-আয়োজক সাবেক সচিব একেএম ইহছানুল হক, সাংবাদিক মেহেরুল্লাহ, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, হাজী নুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান মিস্টার প্রমুখ।