কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন থানায় বিশেষ পুলিশি অভিযানে মোট ৯০ (নব্বই) জন গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলার পলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ওয়াকেটে তামিল এবং অপরাধ দমনে এক যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে মোট ৩৯ জন, ওয়ারেন্ট ভূক্ত আসামী মোট ১৬ জন এবং অন্যান্য মামলায় ৩৫ জন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়েছেন যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই "জিরো টলারেন্স" নীতি এবং বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে।