পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান বিতরণ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৬:৫৭ পিএম
পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান বিতরণ

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগস্ত  ১৭ ব্যবসায়ীর মাঝে ১০ হাজার টাকার চেক ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে শারিকতলা বাজারে  এক অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে ওই চেক ও পার্সেল বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময়ে আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। এ সময় শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী, সাধারণ সমপাদক মোঃ মোর্শেদ কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে