জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ১৯ মে থেকে শুরু হবে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইশরাত জাহান জানান, প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সমপর্কে জনসচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। জানান, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সহজভাবে পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবায় হয়রানি কমানো। মেলায় বিভিন্ন তথ্য ও সেবা বুথের মাধ্যমে নাগরিকদের সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে প্রেস কনফারেন্সে বলা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।