নাঙ্গলকোটে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, এক নারী সহ ৭ জন আটক

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৭:৩৭ পিএম
নাঙ্গলকোটে বিপুল পরিমাণ  বিদেশি মদ উদ্ধার, এক নারী সহ ৭ জন আটক

নাঙ্গলকোট থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৫৪ বোতল বিদেশি মদ সহ ৭ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে।  আটক কৃতরা  হলেন চোদ্দগ্রাম উপজেলার প্যাঁচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬)একই গ্রামের সোহাগ উদ্দিন( ২৬)রামরা গ্রামের রামরা গ্রামের শারমিন আক্তার( ২৭),বাসন্ডা গ্রামের হৃদয়( ২৬) নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না( ২৪) একই গ্রামের কাউসার (২৯)এছাড়া নেত্রকোনা জেলার আট পাড়ার হিফজুর রহমান( ৩২)। ১৮ মে সোমবার সকালে উপজেলার মুন্সির কলমিয়া,বাঙ্গড্ডা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদেরকে  মাদক আইনে তিনটি  মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশকে জানা যায় নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ আলিয়ারা  গ্রামের মাদক কারবারি মীর কাসেমকে সোমবার  এলাকাবাসী ধাওয়া করলে ১৪ বোতল বিদেশি মদ রেখে সে পালিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে ১৪ বোতল মদ উদ্ধার করে। উপজেলার মুন্সির কলমিয়া থেকে ৪০ বোতল বিদেশী মদ, ক্যান বিয়ার,৮কেজি গাঁজা  ও একটি সিএনজি জব্দ করে। 

এ ব্যাপারে নাঙ্গল থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন বিশেষ অভিযান চালিয়ে ৭মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে