মেলান্দহে বাবুল এমপি সংবর্ধিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৭:৪১ পিএম
মেলান্দহে বাবুল এমপি সংবর্ধিত

জামালপুরের মেলান্দহে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা প্রদান করেছে জাহানারার লতিফ মহিলা কলেজ। ১৮ মে দুপুরে কলেজ ক্যাম্পাসে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন-গভর্ণিংবড়ির সভাপতি ইউএনও জান্নাতুল আরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংবর্ধিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যান্যের মধ্যে বক্তন্য রাখেন-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আশরাফ হোসেন লিচু, মেলান্দহ বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, নূরুল আলম সিদ্দিকী, রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সম্পাদক আ: লতিফ, গভণিংবডির সদস্য জাকির হোসেন, শিক্ষক আশরাফ উদ্দিন, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ। সভায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে