বরিশালে ইজিবাইকের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৮:০৮ পিএম
বরিশালে ইজিবাইকের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় গুরুত্বর আহত বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম (৬৬) মৃত্যুবরন করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার জমজম নার্সিং ইন্সটিটিউটের সামনের সড়কে। নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত মো. কামরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার রুপাতলি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক স্ব-জোরে তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল ওসি আল মামুন উল ইসলাম জানান, মৃতের মরদেহ মর্গে রাখা  হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত করতে না চাইলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি ইজিবাইক ও চালককে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে