শেরপুরে জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি সমাপনী ম্যাচ উপভোগ শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।