পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. মুকুল খান (৪৭)। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটটাকি গ্রামে। তিনি মো. সোবাহান খানের ছেলে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।