২৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ১১:৩৪ এএম
২৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সোহাগ চাপরাশী (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক সোহাগ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। তিনি মাহেব হোসেন চাপরাশীর ছেলে।

সোমবার দিবাগত রাতে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহাগ চাপরাশীর কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি একজন অপরাধী-এটাই তার একমাত্র পরিচয়। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ জানায়, আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে