বরিশালের গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিশ্বজিত সরকার বিপ্লবের ভাই স্বপন কুমার সরকার (৬৫) আর নেই।
আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেছেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামের পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।