কাউখালীতে ভূমি সেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১৯ মে, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৩০ পিএম
কাউখালীতে ভূমি সেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা

“স্মার্ট ভূমি সেবা, নাগরিকের দোরগোড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে