মাধবপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৪১ পিএম
মাধবপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১৯ মে)  দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা চত্তরে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস.এম.ফয়সল।

উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায়

প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোঃ সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা এম.জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিআরডিবি কর্মকতা ফয়সল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, কয়েস আহমদ সালমান, এস.আই পাভেল প্রমুখ। পরে এক বনাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বক্তাগণ বলেন-অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ভূমি সেবা। তাই এ সেবা নিতে ও সেবা পেতে জনসাধারণকে আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে