আটোয়ারীতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৪২ পিএম
আটোয়ারীতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর সভাপতিত্বে এবং কানন-গো মোঃ আব্দুল গণি’র সঞ্চলনায় ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান ও মোঃ বাবুল ইসলাম, ভূমি অফিসের নাজির মোঃ মোতালেব হোসেন, তহশিলদার মোঃ জাহাঙ্গীর আলম সহ গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং উপকারভোগী লোকজন।

উল্লেখ্য, ভূমি সেবা ডিজিটাল ও সহজ করা, জনসাধারণকে ভূমি সংক্রান্ত অধিকার ও সেবা সম্পর্কে সচেতন করা সহ সর্বোপরি ভূমি অফিসে দালাল ও হয়রানি কমাতেই প্রতিবছর দেশ ব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় নামজারি, খাজনা, খতিয়ান সংশোধন এবং ডিসিআর তাৎক্ষণিক দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে