দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীন অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাহারোল এর আয়োজনে পাটনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনাতয়নের হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টার)” কর্মসূচীর আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী দিনাজপুর। বিশেষ অতিথি ছিলেন, কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার দিনাজপুর অঞ্চল, দিনাজপুর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা জোবাইদা নাজনীন, সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মোর্শেদ। পার্টনার কংগ্রেস স্কুলের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাহারোল কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।