কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ১৯ মে, ২০২৬, ০৩:৫৪ পিএম | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৫৪ পিএম
কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঝিনাইদহের কোটচাঁদপুরে পল্লী মঙ্গল কর্মসূচী‘র ( পি,এম, কে ) অর্থায়নে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল থেকে বিরতিহীন ভাবে কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যাণ্ড পাড়ায়  পল্লী মঙ্গল কর্মসূচী‘র কার্যালয়ে প্রায় ৫শতাধীক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।

বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের উপ পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমরা শুধু মাইক্রো ক্রেডিটের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের একার পক্ষে ফ্রী চিকিৎসা দেয়া সম্ভব নয় সে কারণে সরকারের পাশাপাশি পল্লী মঙ্গল কর্মসূচী ( পি,এম, কে ) নামের এ প্রতিষ্ঠানটি বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ ক্যাম্প করে থাকে। এতে রোগীরা উপকৃত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অরুন কুমার বিশ্বাস, জোনাল একাউণ্টস সাইফুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার ফজলুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার জিল্লুর রহমান। এছাড়া রোগীদের চিকিৎসা সেবা দেন ডাঃ মিনহাজুল রহমান, ডাঃ চন্দন দেব বর্মন, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ আশরাফুল হক। 

বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজনে ছিলো পি,এম, কে কমিউনিটি হেলথ এবং  সহযোগীতা করে পি,এম, কে হাসাপাতাল এবং ডায়াগনস্টিক সেণ্টার।

আপনার জেলার সংবাদ পড়তে