কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৫৮ পিএম
কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা  সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর বারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান শাওন, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে