জনগণের দোরগোড়ায় পৌঁছবে সহজ স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমিসেবা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত’ -প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন হয়।
সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।
এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এসময় কানুনগো ইকবাল হোসেন, ইউনিয়ন তহশিলদার সাইফুল ইসলাম , ফেরদৌস হাসান প্রিন্স, মাহমুদুল হাসান, সাজেদুল হাসান, মনিরুজ্জামান, স্বপ্না পারভিন, আবেদ মাওলা, অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মেলার উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এ বছর দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ পালিত হবে।
তিনি আরও বলেন, ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।
ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সেবা প্রত্যাশীগণ সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন।
এ ভূমি হিসেবে মেলা আগামী ২১ মে শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।